1. imomhossain23@gmail.com : news24banglaonline :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
নোটিশ :
চিরিরবন্দরে পু/কু/রে ডু-বে শারীরিক প্র-তিব/ন্ধী কি/শো/রীর মৃ*ত্যু ‎ ‎কালিয়াকৈরে ফ্যা/মি/লি কা-র্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু নি/ষিদ্ধ ছা-ত্রলীগ নে/তা সাদ্দাম হোসেন গ্রে*প্তার ইতিহাসে যা কখনো হয়নি, সে রেকর্ড গড়লেন হাসান মাহমুদ মক্কা চুক্তি নিয়ে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা : ডাক্তার শফিকুর রহমান দিল্লিতে বি/ক্ষো/ভ ঘিরে ২ হাজারের বেশি আ-টক, তালিকায় বি*জেপি নেতার মেয়েও ঢাকা-রিয়াদ রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত কুষ্টিয়ায় ফকির লালন শাহের আখড়াবাড়ির দা/ন/বা*ক্সে মিললো ৬,৪৯,৩৪৮ টাকা টেকনাফ টু প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে উদ্দেশ্যে নৌরুটে জাহাজ চলাচল পুনরায় চালুর দা-বিতে স্থা/নীয়/দের মা*নববন্ধন মধ্যরাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ক/ক/টে/ল বি/স্ফো/রণ
সংবাদ শিরোনাম:

ঢাকা-রিয়াদ রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

  • আপডেটের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৪১ বার ভিউ

ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদগামী যাত্রীদের জন্য জরুরি ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের নির্ধারিত ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট ফ্লাইটের যাত্রীদের পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার (১০ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রিয়াদ রুটে বিমানের নির্ধারিত বিজি-৩৩৯ ও বিজি-৩৪০ ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। ফ্লাইট দুটির সময়সূচি পরিবর্তন কিংবা পরবর্তী কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য রোববার (১১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এদিকে, আকস্মিক এ সিদ্ধান্তের কারণে যাত্রী ও তাঁদের পরিবারের সদস্যদের যে অসুবিধা তৈরি হয়েছে, সে জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

ফ্লাইট স্থগিতের কারণে ভোগান্তিতে পড়া যাত্রীদের তাৎক্ষণিক সহায়তার জন্য বিমানের কল সেন্টারে যোগাযোগ করতে অথবা নিকটস্থ বিক্রয়কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ফ্লাইটের সর্বশেষ অবস্থা ও পরবর্তী নির্দেশনা বিমানের অফিসিয়াল ওয়েবসাইট এবং অন্যান্য যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হবে।

তাই ঢাকা-রিয়াদ রুটের বিজি-৩৩৯ ও বিজি-৩৪০ ফ্লাইটের যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে বিমানের সর্বশেষ ঘোষণা জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com