1. imomhossain23@gmail.com : news24banglaonline :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
নোটিশ :
এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মামা গ্রেপ্তার রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব তিন মডেলের আইফোন ব্যবহারকারীরা পাবেন ৩০ হাজার কোটি টাকা বেতাগীতে স্কুল ড্রেস কেনায় অনিয়মের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত জারি সিঙ্গেলদের দিন আজ কোম্পানীগঞ্জে পুকুরপাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার চিরিরবন্দরে গাজাঁসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মোবাইল কোর্টে ১ বছরের কারাদণ্ড জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস
সংবাদ শিরোনাম:

বাস ভাড়া প্রতি কিলোমিটারে ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব

  • আপডেটের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার ভিউ

জ্বালানির দাম বাড়ার পর দূরপাল্লা ও মহানগর এলাকায় বাসের ভাড়া বাড়ানোর প্রস্তাব করেছে পরিবহন মালিক সমিতি। তাদের প্রস্তাব অনুযায়ী, দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এবং রাজধানীসহ শহর এলাকায় ১৮ পয়সা ভাড়া বাড়তে পারে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য প্রস্তাবটি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পাঠিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকার বনানীতে বিআরটিএর প্রধান কার্যালয়ে সংস্থাটির সঙ্গে পরিবহনসংশ্লিষ্টদের বৈঠকে ভাড়া বাড়ানোর প্রস্তাব নিয়ে আলোচনা হয়। বৈঠকের পর বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির অতিরিক্ত মহাসচিব এএসএম আহমেদ খোকন গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, প্রস্তাব অনুযায়ী আন্তঃজেলা বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪৩ পয়সা এবং নগর বাসের ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৭৩ পয়সা হতে পারে।

আহমেদ খোকন বলেন, জ্বালানির দাম প্রতি লিটারে ১ টাকা বাড়লে বাসভাড়া কিলোমিটারে ১ পয়সা বাড়ানোর প্রস্তাব করা হয়েছিল। সে হিসাবে লিটারে ২০ টাকা বাড়লে কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়বে।

তিনি আরও বলেন, পরিবহন মালিকদের পক্ষ থেকে প্রস্তাবটি বিআরটিএর কাছে দেওয়া হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বিআরটিএ তা মন্ত্রণালয়ে পাঠাবে।

এদিকে পরিবহন মালিকদের পক্ষ থেকে সোমবার রাতের মধ্যেই ভাড়া বাড়ানোর বিষয়ে প্রজ্ঞাপন প্রকাশের অনুরোধ জানানো হয়েছে। তা না হলে বাড়তি দামে জ্বালানি কেনার কারণে পরিবহন মালিক ও শ্রমিকেরা নিজেদের মতো করে ভাড়া বাড়িয়ে দিতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এতে পরিবহন খাতে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলেও বৈঠকে জানানো হয়।

রোববার রাতে সরকার জ্বালানি পণ্যের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে। এর মধ্যে ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বেড়ে প্রতি লিটার ১৩৫ টাকা হয়েছে। নতুন দাম রোববার রাত থেকেই কার্যকর হয়েছে।

এর আগে গত এপ্রিলে ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানো হলে বাসভাড়া কিলোমিটারপ্রতি ১১ পয়সা বাড়ানো হয়েছিল। বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৫৩ পয়সা এবং মিনিবাসের ভাড়া ২ টাকা ৪২ পয়সা। দূরপাল্লার ৫২ আসনের বাসে কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ২৩ পয়সা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com