1. imomhossain23@gmail.com : news24banglaonline :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
চিরিরবন্দরে ২৫০ মিলি চোলাই মদসহ যুবকের কারাদণ্ড হঠাৎ সৌদি আরবের আট এলাকায় জরুরি সতর্কতা জারি সৌদি আরবের রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর দুটি বি`স্ফোরণের শব্দ শোনা গেছে যশোর-মাগুরা মহাসড়কে নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে খাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। পূর্বাচলে ব্লক রেইড, মদ-অস্ত্রসহ আটক-৬ ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ পাভেল। প্রথম প্রেম মনে করার দিন আজ কালিয়াকৈরে ব্যবসায়ী আজিবর হত্যা মামলার আসামী সাগর গ্রেপ্তার আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল
সংবাদ শিরোনাম:

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয় পার্টি ছেড়ে বিএনপিতে যোগ দিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ফিজুল

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ বার ভিউ

মোঃ ইব্রাহীম মিঞা,দিনাজপুর প্রতিনিধি:
জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে উপজেলা ও পৌর বিএনপি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় বিরা Iiমপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে দলীয়hj Ii hu কার্যাiiলয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান jwiiiiihinjih সড়ক প্রদক্ষিণ করে পল্লবী মোড়ে গিয়ে শেষ হয়।

পরে পল্লবী মোড়ে পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজুর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এম.পি (দিনাজপুর-৬)। তিনি দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেওয়ার পাশাপাশি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি তোসাদ্দেক হোসেন তোসা, কমর সেলিম, বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল ইসলাম মামুন, সহ-সভাপতি দবিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মঞ্জুর ইলাহী চৌধুরী রুবেল, সাংগঠনিক সম্পাদক নুর ইসলামসহ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে রাজনৈতিক অঙ্গনে চমক সৃষ্টি করেন জাতীয় পার্টির নেতা ও ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ফিজুল।

বিরামপুর উপজেলার ৭ নম্বর পলিপ্রয়াগপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং জাতীয় পার্টির বিরামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ফিজুল জাতীয় পার্টি ছেড়ে বিএনপিতে যোগদান করেন।

আলোচনা সভা শেষে তিনি সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে বিএনপিতে যোগ দেন। এ সময় মন্ত্রী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও স্বাগত জানান।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে জাতীয় পার্টির উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যানের বিএনপিতে যোগদানের বিষয়টি উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com