1. imomhossain23@gmail.com : news24banglaonline :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
নোটিশ :
চিরিরবন্দরে ২৫০ মিলি চোলাই মদসহ যুবকের কারাদণ্ড হঠাৎ সৌদি আরবের আট এলাকায় জরুরি সতর্কতা জারি সৌদি আরবের রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর দুটি বি`স্ফোরণের শব্দ শোনা গেছে যশোর-মাগুরা মহাসড়কে নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে খাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। পূর্বাচলে ব্লক রেইড, মদ-অস্ত্রসহ আটক-৬ ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ পাভেল। প্রথম প্রেম মনে করার দিন আজ কালিয়াকৈরে ব্যবসায়ী আজিবর হত্যা মামলার আসামী সাগর গ্রেপ্তার আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল
সংবাদ শিরোনাম:

আদা ক্ষেতের আড়ালে ‘সবুজ মাদক’—১২ ফুটের দুই গাঁজাগাছসহ যুবক গ্রেপ্তার

  • আপডেটের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ বার ভিউ

দিনাজপুরের ঘোড়াঘাটে আদা চাষের আড়ালে গোপনে গাঁজা চাষের সন্ধান পেয়েছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ১২ ফুট উচ্চতার দুটি গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আবু তালেব (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১টার দিকে উপজেলার ১ নম্বর বুলাকীপুর ইউনিয়নের শ্রী হরিবিহরি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আবু তালেব ওই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শ্রী হরিবিহরি গ্রামে গোপনে গাঁজা চাষ করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলামের নেতৃত্বে ১০-১২ সদস্যের একটি দল রাতে অভিযান পরিচালনা করে। এ সময় আবু তালেবের বসতবাড়ির উঠানসংলগ্ন আদা ক্ষেত তল্লাশি করে বিশাল আকৃতির দুটি গাঁজার গাছ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার করা গাছ দুটির একটির ওজন প্রায় ১২ কেজি এবং অপরটির ওজন প্রায় ৮ কেজি। গাছ দুটির উচ্চতা ছিল প্রায় ১২ ফুট।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে আবু তালেব জানিয়েছেন, গত ৬-৭ মাস ধরে নিজের সেবন ও বিক্রির উদ্দেশ্যে আদা ক্ষেতের আড়ালে গাঁজার গাছ দুটির পরিচর্যা করে আসছিলেন তিনি।

ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম বলেন, নিষিদ্ধ মাদক গাঁজা চাষের অভিযোগে আবু তালেবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

এদিকে স্থানীয় ইউপি সদস্য সরোয়ার হোসেন বলেন, আদা ক্ষেতের আড়ালে গাঁজা চাষের ঘটনা এলাকার জন্য উদ্বেগজনক। ভবিষ্যতে যাতে কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে জন্য সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com