শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। সাম্প্রতিক সময়ে ইয়েমেনের ইরানপন্থি হুতিদের হাম`লার হুমকির মধ্যে থাকা সৌদি আরবে এই সতর্কতা জারি করা হয়।
এএফপির সাংবাদিকরা জানান, স্থানীয় সময় রাত ৩টার কিছু আগে রিয়াদের বাসিন্দাদের কাছে একটি সতর্কবার্তা পাঠানো হয়। এতে বলা হয়, ‘এলাকাটি শত্রুপক্ষের বিমান হাম`লার হুমকির মধ্যে রয়েছে।’ বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার নির্দেশ দেওয়া হয়।
এর কিছুক্ষণ পর এএফপির সাংবাদিকরা দুটি বিস্ফোরণের শব্দ শুনতে পান। প্রায় আধা ঘণ্টা পর সৌদি আরবের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ সতর্কতা প্রত্যাহার করে নেয়।
ইয়েমেনে চলমান সংঘাত জুলাইয়ে তীব্র হওয়ার পর এই প্রথম সৌদি রাজধানী রিয়াদ সরাসরি এ ধরনের হুমকির মুখে পড়ল।
Leave a Reply