1. imomhossain23@gmail.com : news24banglaonline :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
চিরিরবন্দরে ২৫০ মিলি চোলাই মদসহ যুবকের কারাদণ্ড হঠাৎ সৌদি আরবের আট এলাকায় জরুরি সতর্কতা জারি সৌদি আরবের রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর দুটি বি`স্ফোরণের শব্দ শোনা গেছে যশোর-মাগুরা মহাসড়কে নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে খাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। পূর্বাচলে ব্লক রেইড, মদ-অস্ত্রসহ আটক-৬ ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ পাভেল। প্রথম প্রেম মনে করার দিন আজ কালিয়াকৈরে ব্যবসায়ী আজিবর হত্যা মামলার আসামী সাগর গ্রেপ্তার আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল
সংবাদ শিরোনাম:

চিরিরবন্দরে ৬৬ পিস ট্যাপেন্টাডলসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, মামলা রুজু

  • আপডেটের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ বার ভিউ

‎‎​দিনাজপুর প্রতিনিধি:‎মোঃ শরিফুল ইসলাম শাহ,

‎দিনাজপুরের চিরিরবন্দরে অভিযান চালিয়ে ৬৬ পিস ক্ষতিকর নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের গলাহার ঢাকাইয়াপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
‎​গ্রেপ্তারকৃতরা হলেন—ওই এলাকার মোঃ শামসুল শেখের ছেলে মোঃ আমিনুল ইসলাম (৪৬) এবং তার স্ত্রী মোছাঃ নয়ন (৩৮)।

‎​পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুর ২টার দিকে চিরিরবন্দর থানার এসআই (নিঃ) মোঃ মাইনুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের একটি দল মাদক উদ্ধার এবং পরোয়ানা তামিল অভিযানে বের হয়। অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, গলাহার ঢাকাইয়াপাড়া এলাকায় আসামির নিজ
‎বসতবাড়িতে মাদকের কেনাবেচা চলছে। সংবাদ পেয়ে পুলিশ উক্ত বাড়িতে অভিযান চালিয়ে আমিনুল ও তার স্ত্রী নয়নকে আটক করে। পরে তাদের তল্লাশি করে হেফাজতে থাকা সর্বমোট ৬৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ১৩ হাজার ২০০ টাকা।

‎​চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুন-নবী জানান, উদ্ধারকৃত আলামতসহ আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় একটি নিয়মিত মামলা (মামলা নং-২২, তারিখ: ১২/০৯/২০২৬) রুজু করা হয়েছে।

‎​মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে চিরিরবন্দর থানার এসআই (নিঃ) মোঃ জহুরুল ইসলামকে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com