1. imomhossain23@gmail.com : news24banglaonline :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
নোটিশ :
সিঙ্গেলদের দিন আজ কোম্পানীগঞ্জে পুকুরপাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার চিরিরবন্দরে গাজাঁসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মোবাইল কোর্টে ১ বছরের কারাদণ্ড জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস কালিয়াকৈরে যৌতুকের টাকার দাবিতে গৃহবধূকে অমানবিক নির্যাতন কুষ্টিয়ায় ভেজাল সার বিক্রির দায়ে ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা। বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন এমপি গাজী নজরুলের প্রথম স্ত্রী ‎নতুন কর্মপরিকল্পনায় মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ: বৈদেশিক বাণিজ্যে বিকল্প দিগন্তের হাতছানি
সংবাদ শিরোনাম:

ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের আলাদা বৈঠক হচ্ছে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার ভিউ

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোনো দ্বিপক্ষীয় বৈঠক হচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সফর নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। ৮১তম ইউএনজিএ অধিবেশনে অংশ নিতেই প্রধানমন্ত্রীর এবারের যুক্তরাষ্ট্র সফর বলে জানান তিনি।

হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রীর বর্তমান সফরটি দ্বিপক্ষীয় নয়, বহুপক্ষীয়। এর প্রধান লক্ষ্য জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নেওয়া। তাই এই সফরে জাতিসংঘের কার্যক্রমের বাইরে আলাদাভাবে দ্বিপক্ষীয় আলোচনার সুযোগ সীমিত।

তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি দিয়ে তাঁর সঙ্গে বৈঠকের আগ্রহের কথা জানিয়েছেন। তবে ওই বৈঠকটি জাতিসংঘ অধিবেশনের বাইরে উপযুক্ত সময়ে দ্বিপক্ষীয় সফরের মাধ্যমে হতে পারে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, দুই দেশের পারস্পরিক সুবিধা ও উপযুক্ত সময় বিবেচনা করে ভবিষ্যতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বর্তমান সফরের মূল উদ্দেশ্য জাতিসংঘের অধিবেশনে অংশ নেওয়া।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী তারেক রহমান ৮১তম ইউএনজিএ অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। অধিবেশনের পাশাপাশি তিনি বিভিন্ন বিশ্বনেতার সঙ্গে একাধিক বৈঠক ও পার্শ্ববৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com