1. imomhossain23@gmail.com : news24banglaonline :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
নোটিশ :
‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত জারি সিঙ্গেলদের দিন আজ কোম্পানীগঞ্জে পুকুরপাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার চিরিরবন্দরে গাজাঁসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মোবাইল কোর্টে ১ বছরের কারাদণ্ড জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস কালিয়াকৈরে যৌতুকের টাকার দাবিতে গৃহবধূকে অমানবিক নির্যাতন কুষ্টিয়ায় ভেজাল সার বিক্রির দায়ে ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা। বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন এমপি গাজী নজরুলের প্রথম স্ত্রী
সংবাদ শিরোনাম:

কোম্পানীগঞ্জে পুকুরপাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার

  • আপডেটের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ বার ভিউ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে রনি নামে এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল রাতে উপজেলার রামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হজলক মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহত রনি চরফকিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিজানুর রহমানের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, রামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হজলক মিয়ার বাড়িটি নিহত রনির নানা শ্বশুরের বাড়ি।

স্থানীয়দের ভাষ্য, ঘটনাটি গতকাল রাতে ঘটলেও নিহতের স্বজনদের বিষয়টি জানানো হয় আজ সকাল ১০টার দিকে। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে এসে রনির মৃত্যুর বিষয়টি জানতে পারেন।

এদিকে, রনির মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও আলোচনা সৃষ্টি হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হাকিম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com