1. imomhossain23@gmail.com : news24banglaonline :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
নোটিশ :
‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ ‎ ‘ফ্যামিলি কার্ডের জন্য ঘুস’ চাওয়া সেই এনসিপি নেত্রী সাদিয়া আক্তারকে অব্যাহতি স্বামীর পছন্দের নারীকে নিজেই সতীন করে ঘরে তুললেন রুমা রংপুর টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে মোংলায় ৩৮১ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ ‎ রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ ‎ বেতাগীতে ভুয়া কাজী পরিচয়ে বিয়ে পড়ানোর অভিযোগ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে সংসদ ভবনের সামনে শিক্ষিকা রনজিনা হত্যায় গ্রেফতার ২ বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদে বিশাল কুমিরের উপস্থিতি, স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে তীব্র আতঙ্ক
সংবাদ শিরোনাম:

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেপ্তার, ইয়াবা-গাঁজা উদ্ধার

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার ভিউ

মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও মাদকসংক্রান্ত অপরাধ দমনে নোয়াখালীর বিভিন্ন থানা ও বিট এলাকায় মাদকবিরোধী র‍্যালি, সমাবেশ ও বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। এসব অভিযানে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ হাজার ১৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

নোয়াখালী জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি, সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং মাদকসংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণে এসব কর্মসূচি পরিচালিত হয়।

এ উপলক্ষে জেলার একটি স্থানে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে পুলিশ কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিক অংশ নেন।

পুলিশ জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযানে মোট ২৭টি অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে মাদক ব্যবসায়ী ৭ জন, মাদক বহনকারী ২ জন এবং মাদকসেবী ১ জনসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ হাজার ১৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় ৫টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

হাতিয়া থানা: ২২০ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী ও দুই মাদক বহনকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানা: ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

বেগমগঞ্জ মডেল থানা: ৮০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

সেনবাগ থানা: ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ী ও একজন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়।

সোনাইমুড়ী থানা: ৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

চরজব্বর থানা: ১০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

মোবাইল কোর্টে সাজা

সেনবাগ থানায় মাদকসেবনের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে একজনকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির ধারাবাহিকতায় নোয়াখালী জেলা পুলিশ মাদক ব্যবসা, সরবরাহ, বহন ও সেবনের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে। পাশাপাশি মাদকবিরোধী জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধমূলক কার্যক্রমও চলমান থাকবে।

বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com