1. imomhossain23@gmail.com : news24banglaonline :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
নোটিশ :
প্রথম প্রেম মনে করার দিন আজ কালিয়াকৈরে ব্যবসায়ী আজিবর হত্যা মামলার আসামী সাগর গ্রেপ্তার আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ ‎ ‘ফ্যামিলি কার্ডের জন্য ঘুস’ চাওয়া সেই এনসিপি নেত্রী সাদিয়া আক্তারকে অব্যাহতি স্বামীর পছন্দের নারীকে নিজেই সতীন করে ঘরে তুললেন রুমা রংপুর টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে মোংলায় ৩৮১ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ ‎ রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ ‎ বেতাগীতে ভুয়া কাজী পরিচয়ে বিয়ে পড়ানোর অভিযোগ
সংবাদ শিরোনাম:

বেগমগঞ্জ যুব বিভাগের উদ্যোগে মা’দক বিরোধী র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেটের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১৪২ বার ভিউ

বাংলাদেশ জামায়াতে ইসলামী বেগমগঞ্জ উপজেলা যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক মা’দক বিরোধী দিবস উপলক্ষে বাংলাবাজারে র‍্যালী ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৬ জুন শুক্রবার বিকাল পাঁচ ঘটিকার সময় অনুষ্ঠিত র‍্যালী ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বেগমগঞ্জ উপজেলা আমীর ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওলানা আবু জায়েদ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাদকের করাল গ্রাসে আজ যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে। দেশের যুব সমাজকে নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে দেশে মাদক সহজলভ্য করা হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী সকল প্রকার মাদকের বিরুদ্ধে। যুব সমাজকে আহ্বান করবো মাদক থেকে দূরে থাকুন এবং মাদক কারবারীদের প্রশাসনের সহায়তায় আইনের হাতে সোপর্দ করুন।
উপজেলা যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার জাকির হোসেনের সভাপতিত্বে এবং সহ – সভাপতি সাইফুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা প্রচার সম্পাদক হাবিবুর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য বোরহান উদ্দিন, জিরতলি ইউনিয়ন আমীর আব্দুল আউয়াল, গোপালপুর ইউনিয়ন আমীর মাষ্টার আবু তাহের, আমানউল্লাহ পুর আমীর আব্দুল্লাহ আল মামুন ও ঢাকাস্থ বেগমগঞ্জ উপজেলা ফোরামের সহকারী সেক্রেটারি ইন্জিনিয়ার মো: নুর নবী।
সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোঃ জাকির হোসেন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব সংগঠনের সদস্যরা শতভাগ মাদকমুক্ত। আমাদের অঙ্গীকার যুব সমাজকে সাথে নিয়ে মাদক কারবারীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে। বেগমগঞ্জের মাটিতে মাদকের বিরুদ্ধে প্রশাসন যে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে আমরা তার সাথে একাত্মতা ঘোষণা করছি।
এই ছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুব নেতা কামরুল ইসলাম, ইস্রাফিল হোসেন, ইসমাইল হোসেন বাবু, রবিন, রকি সহ স্থানীয় যুব বিভাগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com