1. imomhossain23@gmail.com : news24banglaonline :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
নোটিশ :
আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান কুমিল্লায় একরাতে ৬২৪ কিশোর গ্যাং সদস্য আটক হামের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীকে কটূক্তির ভিডিওতে লাইক, বরখাস্ত শিক্ষক রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৬, মামলা ৬২ এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মামা গ্রেপ্তার রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব তিন মডেলের আইফোন ব্যবহারকারীরা পাবেন ৩০ হাজার কোটি টাকা বেতাগীতে স্কুল ড্রেস কেনায় অনিয়মের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত জারি
সংবাদ শিরোনাম:

বেতাগীতে স্কুল ড্রেস কেনায় অনিয়মের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

  • আপডেটের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ বার ভিউ

জেলা প্রতিনিধি : মো: সোহেল রানা

বরগুনার বেতাগী উপজেলার ১৩ নং গ্রেদলক্ষীপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে শিক্ষার্থীদের স্কুল ড্রেস কেনাসহ বিদ্যালয়ের বিভিন্ন খাতে অর্থ ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস কেনার ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। এছাড়া বিভিন্ন সময়ে বিদ্যালয়ের অর্থ বিভিন্ন খাতে ব্যয়ের ক্ষেত্রেও অনিয়ম হয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় নথিপত্র যাচাই ও তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা নিশ্চিত হওয়া প্রয়োজন।

বিদ্যালয়ের সদ্য ঘোষিত ম্যানেজিং কমিটির সভাপতি বলেন, আমাদের কমিটি সদ্য ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে আমরা অবগত নই।

অভিযোগের বিষয়ে জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমানের সঙ্গে গণমাধ্যমকর্মীরা কথা বলার চেষ্টা করেন। এ সময় তার কাছে বিভিন্ন অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলেও তিনি প্রশ্নগুলোর কোনো উত্তর দেননি।

এদিকে স্থানীয়দের দাবি, অভিযোগগুলো সুষ্ঠুভাবে তদন্ত করে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে তারা অভিযুক্ত প্রধান শিক্ষককে ওই বিদ্যালয় থেকে অন্যত্র বদলি করার দাবি জানিয়েছেন।

বেতাগী উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের এক সহকারী শিক্ষা কর্মকর্তা জানান, বিষয়টি স্থানীয়দের পাশাপাশি শিক্ষার্থীদের কাছ থেকেও শুনেছি। আমরা বিষয়টি কিছুটা সত্যতা পেয়েছি। বিষয়টি নিয়ে নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com