1. imomhossain23@gmail.com : news24banglaonline :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
নোটিশ :
আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান কুমিল্লায় একরাতে ৬২৪ কিশোর গ্যাং সদস্য আটক হামের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীকে কটূক্তির ভিডিওতে লাইক, বরখাস্ত শিক্ষক রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৬, মামলা ৬২ এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মামা গ্রেপ্তার রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব তিন মডেলের আইফোন ব্যবহারকারীরা পাবেন ৩০ হাজার কোটি টাকা বেতাগীতে স্কুল ড্রেস কেনায় অনিয়মের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত জারি
সংবাদ শিরোনাম:

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার ভিউ

আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ঝিনাইদহের শিশু কুঞ্জ স্কুল এন্ড কলেজে আয়োজিত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, ‘এই সরকারের আমলে রাষ্ট্র পুনর্গঠন না হলে আর কখনোই রাষ্ট্র পুনর্গঠন হবে না। সরকার রাষ্ট্র পুনর্গঠনের পথে রয়েছে। কিন্তু সরকারের বিরুদ্ধে একটি পক্ষ আওয়ামী লীগকে মাঠে নামাচ্ছে। সরকারের বিরুদ্ধে ৭১ এর ঘাতকরা ও ২৪ এর পরাজিত শক্তি এক হয়ে গেছে। জামায়াত আমীরের বক্তব্যের মাঝে শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার ঘোষণার যোগসূত্র রয়েছে।’

তিনি আরও বলেন, ‘জামায়াত কখনো সংসদে বিরোধী দল হতে পারেনি। এবার তারা বিরোধী দল হয়েছে। তারা সংসদে ছায়া মন্ত্রিসভা গঠন করেছে। ছায়া মন্ত্রীসভা সরকারকে সব সময় সহযোগিতা করবে, যৌক্তিক সমালোচনা করবে। কিন্তু জামায়াতের নেতৃত্বে ছায়া মন্ত্রীসভা সরকারের বিরোধিতা করছে। তারা জ্বালানি সংকটের মতো বৈশ্বিক সমস্যাকে পুঁজি করে সরকারের বিরুদ্ধে লংমার্চ করে বেড়াচ্ছে।’

রাশেদ খান বলেন, ‘আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াত অপচেষ্টা চালাচ্ছে। তারা আওয়ামী লীগকে ইন্ধন দিচ্ছে। লংমার্চের নামে সরকার পতনের হুমকি দিচ্ছে জামায়াত। কিন্তু জামায়াতের ডাকে মানুষ এখন আর রাজপথে নামবে না।’

জামায়াত নেতাদের সতর্ক করে তিনি বলেন, ‘আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াতের আমীর জাতীয় নির্বাচনের আগেই সাধারণ ক্ষমা ঘোষণা করেছিল। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ জামায়াতের ইন্ধনে মিছিল করার সাহস পাচ্ছে। এই আওয়ামী লীগকে ফেরালে তারা আবারও জামায়াতের নেতাদের ফাঁসি দেবে। কাজেই, জামায়াত নেতাদের সতর্ক হতে হবে।’

এর আগে সকালে ঝিনাইদহ শিশু কুঞ্জ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন রাশেদ খান। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com