1. imomhossain23@gmail.com : news24banglaonline :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মামা গ্রেপ্তার রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব তিন মডেলের আইফোন ব্যবহারকারীরা পাবেন ৩০ হাজার কোটি টাকা বেতাগীতে স্কুল ড্রেস কেনায় অনিয়মের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত জারি সিঙ্গেলদের দিন আজ কোম্পানীগঞ্জে পুকুরপাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার চিরিরবন্দরে গাজাঁসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মোবাইল কোর্টে ১ বছরের কারাদণ্ড জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস
সংবাদ শিরোনাম:

চিরিরবন্দরে দুই মাদকসেবীকে তিন মাসের কারাদণ্ড

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার ভিউ

‎শরিফুল ইসলাম শাহ
‎​চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি:

‎দিনাজপুরের চিরিরবন্দরে থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা সেবন ও কাছে রাখার অপরাধে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে তিন মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

‎​মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) রাত ২:৩০ ঘটিকায় চিরিরবন্দর থানাধীন ০৯ নং ভিয়াইল ইউনিয়নের দল্লা মিশনপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

‎​পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিঃ) গোপাল চন্দ্র সরকারের নেতৃত্বে চিরিরবন্দর থানা পুলিশের একটি টিম মাদকবিরোধী অভিযান
‎পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে দল্লা মিশনপাড়া গ্রামের ফিরোজের বসতবাড়িতে অভিযান চালায়। ঘটনাস্থল থেকে ১ গ্রাম গাঁজা, ১টি গাঁজা খাওয়ার কলকী, ১টি স্টিলের চামচ ও ১টি গ্যাস লাইটসহ দুইজনকে আটক করা হয়।
‎​পরে ঘটনার বিষয়টি চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার জনাবা ফাতেহা তুজ জোহরাকে জানানো হলে তিনি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন। আদালতের বিচারক মাদক সেবন ও দখলের অপরাধে আসামিদের প্রত্যেককে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ (একশত) টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

‎​সাজাপ্রাপ্ত আসামিরা হলেন— দল্লামিশনপাড়া গ্রামের মোঃ লিয়াকত হোসেনের ছেলে মোঃ ফিরোজ (৪০) এবং পূর্ব দল্লা মিশনপাড়া গ্রামের মোঃ আবুল খায়েরের ছেলে মোঃ হুমায়েন আহমেদ (৩০)।

‎​বিষয়টি নিশ্চিত করে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ ওসি মাহমুদুন নবী জানায়, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং মাদকের বিরুদ্ধে থানা পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com