1. imomhossain23@gmail.com : news24banglaonline :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
চিরিরবন্দরে পু/কু/রে ডু-বে শারীরিক প্র-তিব/ন্ধী কি/শো/রীর মৃ*ত্যু ‎ ‎কালিয়াকৈরে ফ্যা/মি/লি কা-র্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু নি/ষিদ্ধ ছা-ত্রলীগ নে/তা সাদ্দাম হোসেন গ্রে*প্তার ইতিহাসে যা কখনো হয়নি, সে রেকর্ড গড়লেন হাসান মাহমুদ মক্কা চুক্তি নিয়ে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা : ডাক্তার শফিকুর রহমান দিল্লিতে বি/ক্ষো/ভ ঘিরে ২ হাজারের বেশি আ-টক, তালিকায় বি*জেপি নেতার মেয়েও ঢাকা-রিয়াদ রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত কুষ্টিয়ায় ফকির লালন শাহের আখড়াবাড়ির দা/ন/বা*ক্সে মিললো ৬,৪৯,৩৪৮ টাকা টেকনাফ টু প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে উদ্দেশ্যে নৌরুটে জাহাজ চলাচল পুনরায় চালুর দা-বিতে স্থা/নীয়/দের মা*নববন্ধন মধ্যরাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ক/ক/টে/ল বি/স্ফো/রণ
সংবাদ শিরোনাম:

বিরামপুর মিনি স্টেডিয়ামের দেয়ালে ফের ‘জয় বাংলা’

  • আপডেটের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৩ বার ভিউ

দিনাজপুরের বিরামপুরে মিনি স্টেডিয়ামের একটি ভবনের দেয়ালে পুনরায় ‘জয় বাংলা’ লেখা দেখা গেছে। আগামী ৩ অক্টোবর শনিবার বিরামপুর বড়মাঠে বড় পরিসরের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী আয়োজনকে সামনে রেখে বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে।

আগামী ৩ অক্টোবর শনিবার দুপুর ২টা ৩০ মিনিটে ঐতিহ্যবাহী বিরামপুর বড়মাঠে দিনাজপুর-৬ আসনের চার উপজেলা—বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাটের ২৪টি ইউনিয়ন এবং ৩টি পৌরসভার মোট ২৭টি দলের অংশগ্রহণে ‘সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধন হওয়ার কথা রয়েছে।অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বিশেষ অতিথি হিসেবে এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি উপস্থিত থাকার কথা রয়েছে।

এদিকে, মিনি স্টেডিয়ামের সংস্কার ও রং করার কয়েক দিন পর মূল ভবনের দেয়ালে ‘জয় বাংলা’ লেখা দেখা যায়। পরে সেটি পুনরায় রং করে ঢেকে দেওয়া হয়। কিন্তু মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মূল ভবনের পাশের আরেকটি ভবনের দেয়ালের সামনে ও দক্ষিণ পার্শ্ব দেওয়ালে আবারও ‘জয় বাংলা’ লেখা দেখা যায়। বর্তমানে লেখাটি দেয়ালে দৃশ্যমান রয়েছে।

প্রসঙ্গত, ২০২০ সালে হাইকোর্ট ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করলেও ২০২৪ সালের ১০ ডিসেম্বর আপিল বিভাগ ওই রায় স্থগিত করেন। ফলে বর্তমানে ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণার সেই হাইকোর্টের রায় কার্যকর নেই।

তবে দেয়ালে লেখাটি কে বা কারা এবং কী উদ্দেশ্যে লিখেছে—তা নিশ্চিত হওয়া যায়নি। এ অবস্থায় সরকারি ক্রীড়া স্থাপনার দেয়ালে পুনরায় এমন লেখা দেখা দেওয়ায় বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে একই স্থানে আগে লেখা মুছে ফেলার পর আবারও লেখাটি দেখা দেওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টি সামনে এসেছে।

স্থানীয়দের প্রত্যাশা, গুরুত্বপূর্ণ ক্রীড়া আয়োজনের আগে মিনি স্টেডিয়াম ও এর আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন ও শৃঙ্খলাপূর্ণ রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এ বিষয়ে বিরামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু’র সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, কে বা কারা এটা করছে, সেটা ধরার জন্য আমরা চেষ্টা করছি। আর যে লেখাটি রয়েছে, সেটা মিশিয়ে ফেলা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com