সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শিল্পনগরী জুবাইল শহরে ক্ষেপণাস্ত্র হামলায় মো. সজিব (২৬) নামে কুমিল্লার এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।
রোববার বিকেলে এ হামলার ঘটনা ঘটে। সজিব কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামের ছোটন মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবের জুবাইল শহরে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, হামলার সময় সজিব ঘটনাস্থলেই নিহত হন। তার মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।
সজিবের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। দূতাবাস ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।
নিহত সজিবের পরিবারের প্রতি গভীর সমবেদনা।
Leave a Reply