ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রচারণার সময় নিয়ে নির্বাচন কমিশনের ব্যাখ্যায় অসঙ্গতির অভিযোগ তুলে কমিশনকে ‘মেরুদণ্ড সোজা’ করে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। একই সঙ্গে তিনি রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ প্রশাসনকে কোনো পক্ষের কাছে দুর্বল না হয়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁও পৌর শহরের কলেজপাড়া এলাকায় জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ এবং প্রার্থী ও বিভিন্ন দলের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ঠাকুরগাঁও-১ আসনের আগামী ২৯ অক্টোবরের উপনির্বাচনে প্রতীক বরাদ্দ ও আচরণবিধিসহ বিভিন্ন বিষয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে রিটার্নিং কর্মকর্তা মতবিনিময় সভার আয়োজন করেছেন। সেখানে প্রচারণা শুরুর সময় নিয়ে নির্বাচন কমিশনের দেওয়া ব্যাখ্যায় অসঙ্গতি রয়েছে।
তিনি বলেন, আমাদের কাছে এটা খুবই আশ্চর্যজনক মনে হয়েছে যে, তারা ব্যাখ্যা দিচ্ছেন ২১ দিন আগে থেকেই প্রচার করা যাবে। বাংলাদেশের জাতীয় সংসদের যে কয়টি নির্বাচন হয়েছে, বিশেষ করে সর্বশেষ ১২ ফেব্রুয়ারি ২০২৬-এর নির্বাচন, আমি নির্বাচন অফিসে নিয়মিত গিয়েছি। ইসি, সিইসি (প্রধান নির্বাচন কমিশনার) সহ কর্মকর্তাদের সঙ্গে মিটিং করেছি। কোনো দিন তারা এই পয়েন্ট আনেননি। বরং ৩০০ আসনেই প্রতীক বরাদ্দের পরেই সব প্রকাশনা ছাপানো হয়েছে এবং পোস্টার করা হয়েছে।
জামায়াতের এই নেতা বলেন, এখন তারা একটা ব্যাখ্যা প্রথমে দিয়েছেন, আবার ব্যাখ্যাটাও পরিবর্তন করেছেন। আমার কাছে মনে হয়েছে, এটা একটা অন্যায় কাজ হয়েছে। আজকে প্রতীক বরাদ্দ হয়েছে। আজকের আগে কেউ এগুলো করতে পারেন না। আমরা সুনির্দিষ্টভাবে কথা বলেছি এবং এ কাজটা করা তাদের জন্য সঠিক হয়নি। এটা সরকারি দলকে একটা সুযোগ দেওয়ার জন্যই মনে হচ্ছে তারা করেছে।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এসপি সাহেব (ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার বেলাল হোসেন) বলছেন, আমরা দেখব ঘড়ির কাঁটা দেখে তারা ১ মিনিট, ২ মিনিট ও ৩ মিনিট আগে করেছে কি না। এ সমস্ত কথা শুনে মনে হচ্ছে, উনাদের মেরুদণ্ড এখনো সোজা হয়নি। আমরা নির্বাচন কমিশনকে মেরুদণ্ড সোজা করে দায়িত্ব পালনে দেখতে চাই।
তিনি বলেন, বিগত নির্বাচনে এ ধরনের কিছু অব্যবস্থাপনা হয়েছে। আমরা তাদের জানিয়েছিলাম, জাতীয় নির্বাচনের সময় যাতে এগুলো না হয়। পরবর্তীতে দেখা গেছে, উনারা এসব ক্ষেত্রে যথেষ্ট দায়িত্বশীল ভূমিকা পালন করেননি। এখনো অনেক ক্ষেত্রে
Leave a Reply