শনিবার বিকেল চারটার দিকে পার্কের ভেতরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
অভিযোগ রয়েছে, পার্কে ঘোরাঘুরির সময় সামান্য একটি বিষয় নিয়ে ওই পর্যটক পরিবারের সঙ্গে বন বিভাগের কর্মীদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নারী পর্যটক, তাঁর দুই ছেলে ও গাড়িচালককে মারধর করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
ঘটনার পর বিষয়টি নিয়ে পার্ক কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা হলে তদন্তের উদ্যোগ নেওয়া হয়।
এদিকে, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পার্কের অস্থায়ী বা আউটসোর্সিংয়ের এক কর্মীকে বরখাস্ত করা হয়েছে।
তবে এ ঘটনায় বন বিভাগের সংশ্লিষ্ট কর্মীদের ভূমিকা এবং পুরো ঘটনার প্রকৃত কারণ নিয়ে উঠেছে নানা প্রশ্ন।
Leave a Reply