1. imomhossain23@gmail.com : news24banglaonline :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
নোটিশ :
চিরিরবন্দরে ২৫০ মিলি চোলাই মদসহ যুবকের কারাদণ্ড হঠাৎ সৌদি আরবের আট এলাকায় জরুরি সতর্কতা জারি সৌদি আরবের রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর দুটি বি`স্ফোরণের শব্দ শোনা গেছে যশোর-মাগুরা মহাসড়কে নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে খাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। পূর্বাচলে ব্লক রেইড, মদ-অস্ত্রসহ আটক-৬ ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ পাভেল। প্রথম প্রেম মনে করার দিন আজ কালিয়াকৈরে ব্যবসায়ী আজিবর হত্যা মামলার আসামী সাগর গ্রেপ্তার আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল
সংবাদ শিরোনাম:

‎চিরিরবন্দরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

  • আপডেটের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ বার ভিউ

মোঃ শরিফুল ইসলাম শাহ,
‎দিনাজপুর প্রতিনিধি,

‎পরমেশ্বর ভগবান শ্রী শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী তিথি উদযাপন উপলক্ষে দিনাজপুরের চিরিরবন্দরে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

‎শুক্রবার (৪ সেপ্টেম্বর) বৃষ্টিস্নাত পরিবেশে অনুষ্ঠিত এ মঙ্গল শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সরকারদলীয় হুইপ ও দিনাজপুর-৪ (চিরিরবন্দর–খানসামা) আসনের সংসদ সদস্য জনাব মোঃ আখতারুজ্জামান মিয়া।

‎বৃষ্টিতে ভিজে ভিজেই হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন। এ সময় সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও ভক্তবৃন্দ ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় শোভাযাত্রায় অংশ নেন।

‎শোভাযাত্রাটি চিরিরবন্দর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ভক্তরা ধর্মীয় সংগীত, শ্রীকৃষ্ণের নামগান ও বিভিন্ন ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন।

‎শোভাযাত্রায় শিশু-কিশোরদের অংশগ্রহণ ছিল বিশেষভাবে চোখে পড়ার মতো। অনেক শিশুকে শ্রীকৃষ্ণ ও রাধার সাজে সজ্জিত করা হয়। ভক্তদের ধর্মীয় স্লোগান ও আনন্দ-উচ্ছ্বাসে চিরিরবন্দর শহরের  বিভিন্ন সড়ক মুখরিত হয়ে ওঠে।

‎শোভাযাত্রার সামনে ও আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়। প্রশাসনের সার্বিক সহযোগিতা ও নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শোভাযাত্রাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

‎আয়োজকরা জানান, ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে প্রতিবছরের মতো এবারও চিরিরবন্দরে নানা ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে। সম্প্রীতি, শান্তি ও মানবকল্যাণের বার্তা ছড়িয়ে দিতে এ ধরনের ধর্মীয় আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

‎জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এ বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রাকে কেন্দ্র করে চিরিরবন্দরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com