1. imomhossain23@gmail.com : news24banglaonline :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
চিরিরবন্দরে ২৫০ মিলি চোলাই মদসহ যুবকের কারাদণ্ড হঠাৎ সৌদি আরবের আট এলাকায় জরুরি সতর্কতা জারি সৌদি আরবের রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর দুটি বি`স্ফোরণের শব্দ শোনা গেছে যশোর-মাগুরা মহাসড়কে নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে খাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। পূর্বাচলে ব্লক রেইড, মদ-অস্ত্রসহ আটক-৬ ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ পাভেল। প্রথম প্রেম মনে করার দিন আজ কালিয়াকৈরে ব্যবসায়ী আজিবর হত্যা মামলার আসামী সাগর গ্রেপ্তার আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল
সংবাদ শিরোনাম:

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৪ হাজারের বেশি অভিবাসী

  • আপডেটের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ বার ভিউ

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির বিভিন্ন সরকারি সংস্থার সমন্বিত অভিযানে ১৪ হাজার ১৬৫ জনকে আটক করা হয়।

রোববার (৬ সেপ্টেম্বর) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যের বরাত দিয়ে এ খবর জানিয়েছে গালফ নিউজ।

মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, গত ২৭ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত চলা অভিযানে গ্রেপ্তারদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৭ হাজার ১২১ জন, সীমান্ত নিরাপত্তা আইন ভাঙার অভিযোগে ৩ হাজার ৬৩৬ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৪০৮ জন রয়েছেন।

একই সময়ে ১২ হাজার ৩৬৩ জন অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এ ছাড়া ১৮ হাজার ৯৩৭ জনকে ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ দেশের কূটনৈতিক মিশনে যোগাযোগ করতে বলা হয়েছে। আরও ৩ হাজার ২৪০ জনকে নিজ দেশে ফেরার টিকিটের ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় আরও ১ হাজার ৩১৫ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৫৮ শতাংশ ইথিওপিয়ার, ৪১ শতাংশ ইয়েমেনের এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধভাবে দেশটি ত্যাগের চেষ্টার সময় আরও ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি আবাসন ও শ্রমবিধি লঙ্ঘনকারীদের পরিবহন বা আশ্রয় দেওয়ার অভিযোগে সৌদিতে বসবাসকারী ২১ জনকেও আটক করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, বর্তমানে সৌদিতে মোট ২৯ হাজার ৭৭৩ জন অভিবাসী অভিবাসন ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। তাদের মধ্যে ২৭ হাজার ৮৪৫ জন পুরুষ এবং ১ হাজার ৯২৮ জন নারী।

সৌদি আইনে অবৈধভাবে দেশটিতে প্রবেশে সহায়তা করার অভিযোগে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। পাশাপাশি এ ধরনের অপরাধে ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানাও হতে পারে। এ বিষয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত সতর্ক করে আসছে।

সৌদি আরবে বর্তমানে প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের বসবাস। দেশটির শ্রমবাজারে বিশ্বের বিভিন্ন দেশের বিপুলসংখ্যক অভিবাসী কর্মরত রয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com