1. imomhossain23@gmail.com : news24banglaonline :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
নোটিশ :
‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত জারি সিঙ্গেলদের দিন আজ কোম্পানীগঞ্জে পুকুরপাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার চিরিরবন্দরে গাজাঁসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মোবাইল কোর্টে ১ বছরের কারাদণ্ড জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস কালিয়াকৈরে যৌতুকের টাকার দাবিতে গৃহবধূকে অমানবিক নির্যাতন কুষ্টিয়ায় ভেজাল সার বিক্রির দায়ে ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা। বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন এমপি গাজী নজরুলের প্রথম স্ত্রী
সংবাদ শিরোনাম:

চিরিরবন্দরে গাজাঁসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মোবাইল কোর্টে ১ বছরের কারাদণ্ড

  • আপডেটের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ বার ভিউ

‎মোঃ শরিফুল ইসলাম শাহ,
‎​চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি:

‎দিনাজপুরের চিরিরবন্দরে থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ গ্রাম গাজাঁসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

‎​বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮:২০ ঘটিকায় চিরিরবন্দর থানাধীন ০৯ নম্বর ভিয়াইল ইউনিয়নের সুরিল বিলপাড়া গ্রামের বেড়িবাঁধ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
‎​পুলিশ সূত্রে জানা গেছে, এসআই (নিঃ) আইয়ুব হোসেনের নেতৃত্বে চিরিরবন্দর থানা পুলিশের একটি চৌকস টিম ভিয়াইল ইউনিয়ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানকালে সুরিল বিলপাড়া বেড়িবাঁধের ওপর থেকে ১০ পুরিয়া (২০ গ্রাম) শুকনা গাঁজাসহ আসামি মোঃ কুদ্দুস আলীকে (৫৫) হাতেনাতে আটক করা হয়। গ্রেপ্তারকৃত কুদ্দুস আলী সুরিল বিলপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।

‎​ঘটনার পরপরই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, শাহানা আফরোজকে বিষয়টি জানানো হলে তিনি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করে মাদক দ্রব্য দখলে রাখা ও সেবনের অপরাধে আসামিকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

‎​চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন নবী জানান, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং মাদকের বিরুদ্ধে চিরিরবন্দর থানা পুলিশের এমন বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com