1. imomhossain23@gmail.com : news24banglaonline :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস কালিয়াকৈরে যৌতুকের টাকার দাবিতে গৃহবধূকে অমানবিক নির্যাতন কুষ্টিয়ায় ভেজাল সার বিক্রির দায়ে ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা। বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন এমপি গাজী নজরুলের প্রথম স্ত্রী ‎নতুন কর্মপরিকল্পনায় মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ: বৈদেশিক বাণিজ্যে বিকল্প দিগন্তের হাতছানি হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু চিরিরবন্দরে দুই মাদকসেবীকে তিন মাসের কারাদণ্ড মিঠাপুকুর থানার নবনিযুক্ত ওসির সাথে বাংলাদেশ প্রেস ক্লাবের সৌজন্য সাক্ষাৎ
সংবাদ শিরোনাম:

সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ ঘটনায় গ্রেফতার একজন

  • আপডেটের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার ভিউ

রাজধানীর সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় সরাসরি জড়িত মোঃ সালমান ইসলাম সাকিব ওরফে আসিফ (২৩) নামে একজনকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা রমনা বিভাগ।

গোয়েন্দা রমনা বিভাগ সূত্রে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. দুপুর ১টা ১৫ মিনিটে নাশকতা ও জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে দুই ব্যক্তি মোটরসাইকেলযোগে এসে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল সদৃশ বোমা বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার পর গোয়েন্দা রমনা বিভাগের একটি চৌকস টিম তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে ঘটনায় জড়িতদের শনাক্তে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় রবিবার (২০ সেপ্টেম্বর) মতিঝিল থানা এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে সরাসরি জড়িত মোঃ সালমান ইসলাম সাকিব ওরফে আসিফকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রবিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায় অভিযান পরিচালনা করে চারটি ককটেল সদৃশ অবিস্ফোরিত বস্তু উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত সালমান ইসলাম সাকিব নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মতিঝিল থানা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে জানা যায়।

এ ঘটনায় শাহবাগ থানায় মামলা রুজু করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা রমনা বিভাগের অভিযান অব্যাহত রয়েছে

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com