1. imomhossain23@gmail.com : news24banglaonline :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
নোটিশ :
এলাকার প্রধান সড়ক যেন মরণফাঁদ: হিয়ারিংয়ে সংস্কারের জোর দাবি ক্ষুদ্র জনগোষ্ঠীর যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট কেশবপুরে প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলায় আহত ৩, বিতর্কিত কমিটি গঠন ঢাকা, বাগেরহাট, মোরেলগঞ্জ ও শরণখোলা রুটে বি এম লাইন পরিবহনে যাত্রী হয়রানি ও অতিরিক্ত সময়ক্ষেপনের অভিযোগ প্রবাসী স্বামীর টাকায় পড়াশোনা, সরকারি চাকরি পেয়েই তালাক চিরিরবন্দরে ২৫০ মিলি চোলাই মদসহ যুবকের কারাদণ্ড হঠাৎ সৌদি আরবের আট এলাকায় জরুরি সতর্কতা জারি সৌদি আরবের রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর দুটি বি`স্ফোরণের শব্দ শোনা গেছে যশোর-মাগুরা মহাসড়কে নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে খাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
সংবাদ শিরোনাম:

মুম্বাইয়ের একটি মেট্রো স্টেশনে বড় পদে চাকরি ফেলো বিড়াল

  • আপডেটের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৩৭ বার ভিউ

ভারতের মুম্বাইয়ের একটি মেট্রো স্টেশনে ঘুরে বেড়ানো আদা রঙের এক বিড়ালকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে মজার কাণ্ড। যাত্রীদের রসিকতার জেরে শেষ পর্যন্ত মেট্রো কর্তৃপক্ষও বিড়ালটিকে দিল ‘চিফ ফেলাইন অফিসার’ বা প্রধান বিড়াল কর্মকর্তা পদ।

ভারতের মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ের গুণ্ডাওয়ালি মেট্রো স্টেশনের একটি জিঞ্জার ক্যাট বা আদা রঙের বিড়াল সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। দীর্ঘদিন ধরে স্টেশনটিতে ঘুরে বেড়ানো বিড়ালটি যাত্রীদের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছিল। এবার মজার ছলে তাকে মেট্রোর ‘বড় পদে’ নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, এক যাত্রী সন্দেশ সামন্ত গুণ্ডাওয়ালি মেট্রো স্টেশনের প্রবেশপথের কাছে বসে থাকা বিড়ালটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। সেই পোস্টে তিনি মাহা মুম্বাই মেট্রো অপারেশন করপোরেশন লিমিটেডকে (এমএমএমওসিএল) ট্যাগ করে বিড়ালটিকে একটি সরকারি পদ দেওয়ার মজার আবেদন জানান।

তিনি লেখেন, প্রিয় মাহা মুম্বাই মেট্রো অপারেশন করপোরেশন লিমিটেড, গুণ্ডাওয়ালি মেট্রো স্টেশনের এই নিষ্পাপ প্রাণটিকে একটি সরকারি পদ দিন। আপাতত এটি বিনা বেতনে কাজ করছে।

যাত্রীর সেই রসিকতাকে বেশ ভালোভাবেই গ্রহণ করে মেট্রো কর্তৃপক্ষ। পরে এমএমএমওসিএল বিড়ালটিকে অনানুষ্ঠানিকভাবে ‘চিফ ফেলাইন অফিসার’ পদে নিয়োগ দেওয়ার ঘোষণা দেয়। বাংলায় যার অর্থ দাঁড়ায় ‘প্রধান বিড়াল কর্মকর্তা’।

এ নিয়ে কর্তৃপক্ষের মজার ভাষ্য, তাদের নতুন ‘চিফ ফেলাইন অফিসার’-এর দায়িত্বের মধ্যে রয়েছে স্টেশন পরিদর্শন, যাত্রীদের পর্যবেক্ষণ করা এবং এমন জায়গায় বসে থাকা, যেখানে সবাই তাকে দেখে মুগ্ধ হতে পারে

এমএমএমওসিএল আরও জানায়, এখন পর্যন্ত নতুন এই কর্মকর্তার কর্মদক্ষতা একেবারেই ‘পারফেক্ট’।

স্বাভাবিকভাবেই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। এক ব্যবহারকারী মন্তব্য করেন, সত্যি বলছি, প্রতিদিন সকালে গুণ্ডাওয়ালিতে আমি ওকেই খুঁজি।

আরেকজন রসিকতা করে লিখেছেন, এবার তাকে ‘চিফ মাউস ক্যাচার’ বা প্রধান ইঁদুর শিকারি হিসেবেও নিয়োগ দেওয়া যেতে পারে।

একটি সাধারণ স্টেশন বিড়ালকে ঘিরে যাত্রী ও মেট্রো কর্তৃপক্ষের এই মজার রসায়ন এখন সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরসের খোরাক হয়ে উঠেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com