1. imomhossain23@gmail.com : news24banglaonline :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
নোটিশ :
প্রথম প্রেম মনে করার দিন আজ কালিয়াকৈরে ব্যবসায়ী আজিবর হত্যা মামলার আসামী সাগর গ্রেপ্তার আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ ‎ ‘ফ্যামিলি কার্ডের জন্য ঘুস’ চাওয়া সেই এনসিপি নেত্রী সাদিয়া আক্তারকে অব্যাহতি স্বামীর পছন্দের নারীকে নিজেই সতীন করে ঘরে তুললেন রুমা রংপুর টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে মোংলায় ৩৮১ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ ‎ রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ ‎ বেতাগীতে ভুয়া কাজী পরিচয়ে বিয়ে পড়ানোর অভিযোগ
সংবাদ শিরোনাম:

তিতাস নদীর পাড় অবৈধভাবে ভরাট: নবীনগরে ইউএনও’র মোবাইল কোর্টে ২ লাখ টাকা জরিমানামুজিবুর,

  • আপডেটের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ বার ভিউ

অসীম চন্দ্র দাস, স্টাফ রিপোর্টার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিতাস (বুড়ী) নদীর পাড় অবৈধভাবে বালু দিয়ে ভরাটের দায়ে এক ব্যবসায়ীকে দুই লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

আজ ০৬ সেপ্টেম্বর রবিবার দুপুরে নবীনগর পৌর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাকিবুল হাসান।আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আইন অমান্য করে তিতাস নদীর পাড় দখল ও বালু ভরাট করে আসছিল স্থানীয় আহমেদ গার্ডেন সিটি ও আহমদ প্রাইভেট হাসপাতালের মালিক মোঃ ফরিদ মিয়া। আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পরিবেশ ও নদী রক্ষায় ওই এলাকায় আকস্মিক অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযান চলাকালীন নদী দখল ও অবৈধ বালু ভরাটের অপরাধ হাতেনাতে প্রমাণিত হওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ফরিদ মিয়াকে নগদ ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। একই সাথে জরিমানা অনাদায়ে তাকে ২ মাসের কারাদণ্ডের নির্দেশ দেন আদালত।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাকিবুল হাসান জানান, “নদী ও প্রকৃতি আমাদের সম্পদ। পরিবেশের ক্ষতি করে নদী দখল বা অবৈধ বালু ভরাট কোনোভাবেই বরদাশত করা হবে না। নদী ও পরিবেশ রক্ষায় অপরাধীদের বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর আইনি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”এদিকে নদী গ্রাসকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এমন তাৎক্ষণিক ও কঠোর অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় পরিবেশবাদী সংগঠন ও সচেতন মহল। তারা নদী রক্ষায় নিয়মিত এই ধরনের তদারকি বজায় রাখার দাবি জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com