1. imomhossain23@gmail.com : news24banglaonline :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
চিরিরবন্দরে ২৫০ মিলি চোলাই মদসহ যুবকের কারাদণ্ড হঠাৎ সৌদি আরবের আট এলাকায় জরুরি সতর্কতা জারি সৌদি আরবের রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর দুটি বি`স্ফোরণের শব্দ শোনা গেছে যশোর-মাগুরা মহাসড়কে নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে খাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। পূর্বাচলে ব্লক রেইড, মদ-অস্ত্রসহ আটক-৬ ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ পাভেল। প্রথম প্রেম মনে করার দিন আজ কালিয়াকৈরে ব্যবসায়ী আজিবর হত্যা মামলার আসামী সাগর গ্রেপ্তার আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল
সংবাদ শিরোনাম:

সরাইলে জুয়েলার্সের চাল কেটে দুর্ধর্ষ চুরি

  • আপডেটের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার ভিউ

অসীম চন্দ্র দাস, স্টাফ রিপোর্টার (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সদরের প্রাতঃবাজার এলাকায় একটি স্বর্ণের দোকানে টিনের চাল ও লোহার নেট কেটে ভেতরের সিলিং ভেঙে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

আজ সোমবার (০৭ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে বাজারের ‘প্রিয়ম স্বর্ণ শিল্পালয়’ নামক ব্যবসা প্রতিষ্ঠানে এই চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী দোকান মালিকের দাবি, চোর চক্র দোকান থেকে প্রায় ৬ লক্ষ ৯০ হাজার টাকা মূল্যের স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে।ক্ষতিগ্রস্ত দোকানের মালিক নারায়ন রায় জানান, প্রতিদিনের মতো আজ সকালে তিনি তাঁর মোবাইল ফোনে দোকানের সিসিটিভি ক্যামেরা চেক করতে গিয়ে দেখেন ক্যামেরাগুলো উল্টো দিকে ঘোরানো।

এতে তাঁর সন্দেহ হলে তিনি দ্রুত বাজারে ছুটে আসেন। দোকানে এসে তিনি দেখতে পান, চোরেরা অত্যন্ত সুপরিকল্পিতভাবে দোকানের ওপরের টিনের চাল ফাঁকা করে এবং ভেতরের শক্ত লোহার নেট ও ফলস সিলিং কেটে ভেতরে প্রবেশ করেছে। চোর চক্র সিসি ক্যামেরার দিক পরিবর্তন করে লকার ও ড্রয়ারে থাকা সমস্ত মূল্যবান স্বর্ণালঙ্কার নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়।খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সরাইল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূইয়া বলেন, “চুরির বিষয়টি অবগত হওয়ার পরপরই এসআই ইউনুসের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও অন্যান্য তথ্যপ্রমাণ হাতে নিয়ে পুলিশ ইতিমধ্যেই অভিযানে নেমেছে। আমরা আশাবাদী, খুব দ্রুতই এই চক্রটিকে গ্রেফতার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধার করতে সক্ষম হব।”ব্যস্ততম এই বাজারে এমন অভিনব ও দুর্ধর্ষ চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে এক ধরনের আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বাজারের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার জন্য ব্যবসায়ীরা স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com