1. imomhossain23@gmail.com : news24banglaonline :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
নোটিশ :
চিরিরবন্দরে ২৫০ মিলি চোলাই মদসহ যুবকের কারাদণ্ড হঠাৎ সৌদি আরবের আট এলাকায় জরুরি সতর্কতা জারি সৌদি আরবের রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর দুটি বি`স্ফোরণের শব্দ শোনা গেছে যশোর-মাগুরা মহাসড়কে নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে খাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। পূর্বাচলে ব্লক রেইড, মদ-অস্ত্রসহ আটক-৬ ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ পাভেল। প্রথম প্রেম মনে করার দিন আজ কালিয়াকৈরে ব্যবসায়ী আজিবর হত্যা মামলার আসামী সাগর গ্রেপ্তার আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল
সংবাদ শিরোনাম:

বেনাপোল সীমান্তে ৫ লাখ ২৬ হাজার টাকার মাদক ও চোরাচালান পূণ্য জদ্ধ।

  • আপডেটের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ২৭ বার ভিউ

মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টারঃ
যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২০ কেজি ভারতীয় গাঁজাসহ ৫ লাখ ২৬ হাজার টাকা মূল্যের মাদক ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।

শনিবার ২৯ আগস্ট যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধীনস্থ বেনাপোল ও শিকারপুর বিওপি এবং বেনাপোল আইসিপির টহল দল সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্টে এ মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ২০ কেজি ভারতীয় গাঁজা, ৩৫টি শাড়ি, ২টি কম্বল, ২৮ প্যাকেট ফুসকা, আড়াই কেজি জিরা, দেড় কেজি কিসমিস, ৩ প্যাকেট সনপাপড়ি এবং ১৭৯টি কসমেটিকস সামগ্রী। জব্দ করা এসব মাদক ও চোরাচালানি পণ্যের মোট আনুমানিক সিজার মূল্য ৫ লাখ ২৬ হাজার টাকা।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য পাচার রোধ এবং চোরাকারবারিদের দমনে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এমন কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com