1. imomhossain23@gmail.com : news24banglaonline :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
নোটিশ :
চিরিরবন্দরে ২৫০ মিলি চোলাই মদসহ যুবকের কারাদণ্ড হঠাৎ সৌদি আরবের আট এলাকায় জরুরি সতর্কতা জারি সৌদি আরবের রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর দুটি বি`স্ফোরণের শব্দ শোনা গেছে যশোর-মাগুরা মহাসড়কে নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে খাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। পূর্বাচলে ব্লক রেইড, মদ-অস্ত্রসহ আটক-৬ ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ পাভেল। প্রথম প্রেম মনে করার দিন আজ কালিয়াকৈরে ব্যবসায়ী আজিবর হত্যা মামলার আসামী সাগর গ্রেপ্তার আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল
সংবাদ শিরোনাম:

সোনারগাঁয়ে বিশেষ অভিযানে মাদকসহ গ্রেপ্তার ১০

  • আপডেটের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার ভিউ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ ক্যান বিয়ার ও এক বোতল মদসহ বিভিন্ন মামলায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সোনারগাঁ থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে পুলিশের বিভিন্ন টিম এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, গ্রেপ্তার ১০ জনের মধ্যে মাদক মামলায় ২ জন, মাদকসেবী হিসেবে ৩ জন, ডাকাতির প্রস্তুতি মামলায় ২ জন, ওয়ারেন্টভুক্ত ১ জন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ১ জন এবং মোবাইল কোর্টে ১ জন রয়েছেন।
মাদকসেবী হিসেবে গ্রেপ্তাররা হলেন, সোনারগাঁয়ের বুরুমদী এলাকার শফিকুল ইসলাম (৪৫), পশ্চিম দামোদরদী এলাকার তাজুল (৪২) এবং মনারবাগ এলাকার মোঃ ইলিয়াস (৩৮)।
মাদক মামলায় গ্রেপ্তার দুজন হলেন, আড়াইহাজারের বালিয়াপাড়া এলাকার মোঃ ছাইদুল ইসলাম (২৩) ও রূপগঞ্জের ভুলতা এলাকার মোঃ আশিক মিয়া (২৫)। তাদের কাছ থেকে ৩ ক্যান বিয়ার ও ১ বোতল মদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সোনারগাঁয়ের লাধুরচর এলাকার জহিরুল ইসলাম (৪২) এবং ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে একই এলাকার বাহাউদ্দিন রুমিকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া ডাকাতির প্রস্তুতি মামলায় চট্টগ্রামের সাতকানিয়ার বাদীপাড়া এলাকার মোঃ মানিক মিয়া (৩১) ও রংপুরের কোতয়ালী এলাকার মোঃ আক্তার হোসেন (৩২)কে গ্রেপ্তার করা হয়েছে। তারা বর্তমানে সোনারগাঁয়ের সোনাপুর এলাকায় বসবাস করছিলেন বলে পুলিশ জানিয়েছে।

মোবাইল কোর্টের মাধ্যমে পুরাতন বন্দর এলাকার মোঃ জাহিদ হাসান (২৮)কে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা ও আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com