1. imomhossain23@gmail.com : news24banglaonline :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
চিরিরবন্দরে পু/কু/রে ডু-বে শারীরিক প্র-তিব/ন্ধী কি/শো/রীর মৃ*ত্যু ‎ ‎কালিয়াকৈরে ফ্যা/মি/লি কা-র্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু নি/ষিদ্ধ ছা-ত্রলীগ নে/তা সাদ্দাম হোসেন গ্রে*প্তার ইতিহাসে যা কখনো হয়নি, সে রেকর্ড গড়লেন হাসান মাহমুদ মক্কা চুক্তি নিয়ে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা : ডাক্তার শফিকুর রহমান দিল্লিতে বি/ক্ষো/ভ ঘিরে ২ হাজারের বেশি আ-টক, তালিকায় বি*জেপি নেতার মেয়েও ঢাকা-রিয়াদ রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত কুষ্টিয়ায় ফকির লালন শাহের আখড়াবাড়ির দা/ন/বা*ক্সে মিললো ৬,৪৯,৩৪৮ টাকা টেকনাফ টু প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে উদ্দেশ্যে নৌরুটে জাহাজ চলাচল পুনরায় চালুর দা-বিতে স্থা/নীয়/দের মা*নববন্ধন মধ্যরাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ক/ক/টে/ল বি/স্ফো/রণ
সংবাদ শিরোনাম:

নাশকতা মামলায় আটক এক কৃষক লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিতে এসে জামায়াতের এক নেতা ও দুই বিএনপি কর্মীসহ আটজনকে আটক

  • আপডেটের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৭ বার ভিউ

কুষ্টিয়ার মিরপুরে নাশকতা মামলায় আটক এক কৃষক লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিতে এসে জামায়াতের এক নেতা ও দুই বিএনপি কর্মীসহ আটজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে মুচলেকা দিয়ে থানা থেকে মুক্ত হন তারা। এর আগে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ২টার দিকে মিরপুর থানায় তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি সিরাজুল ইসলাম (৪৫), জামায়াত সমর্থক মারুফ (২১), বাশার (৩৫), মফিজুল প্রামাণিক (৪০), জাহাঙ্গীর হোসেন (৪০), বাদল প্রামাণিক (৫০), বিএনপি কর্মী মেহেরুল ইসলাম (৪৫) এবং বিএনপি কর্মী শহীদুল ইসলাম (৫৩)।

মিরপুর থানা পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ১২টার দিকে চিথলিয়া এলাকায় অভিযান চালিয়ে চিথলিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হাফিজুর রহমান হাফিজকে নাশকতা মামলায় আটক করে থানায় নিয়ে আসা হয়। কৃষকলীগ নেতা হাফিজুর রহমানকে আটকের খবর পেয়ে রাত ২টার দিকে চিথলিয়া ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির সিরাজুল ইসলামের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি থানায় আসেন। তারা হাফিজুরকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশের কাছে তদবির ও চাপ দিতে থাকেন।

মিরপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, নিষেধ করার পরও তারা বারবার নাশকতা মামলার আসামিকে ছেড়ে দেওয়ার জন্য তদবির করতে থাকেন। একপর্যায়ে তাদের আটক করা হয়। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আটক ব্যক্তিদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। এরপর উভয় দলের নেতাদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে চলতি বছরের ০৯ মে রাতে কুষ্টিয়ার মিরপুর থানায় আট পিস ইয়াবাসহ ধরা পড়া এক মাদক কারবারিকে ছাড়িয়ে নিতে গিয়ে পুলিশের হাতে আটক হয় স্থানীয় বিএনপি ও জামায়াতের পাঁচ নেতাকর্মী। পরে তাদের থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com