1. imomhossain23@gmail.com : news24banglaonline :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
এলাকার প্রধান সড়ক যেন মরণফাঁদ: হিয়ারিংয়ে সংস্কারের জোর দাবি ক্ষুদ্র জনগোষ্ঠীর যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট কেশবপুরে প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলায় আহত ৩, বিতর্কিত কমিটি গঠন ঢাকা, বাগেরহাট, মোরেলগঞ্জ ও শরণখোলা রুটে বি এম লাইন পরিবহনে যাত্রী হয়রানি ও অতিরিক্ত সময়ক্ষেপনের অভিযোগ প্রবাসী স্বামীর টাকায় পড়াশোনা, সরকারি চাকরি পেয়েই তালাক চিরিরবন্দরে ২৫০ মিলি চোলাই মদসহ যুবকের কারাদণ্ড হঠাৎ সৌদি আরবের আট এলাকায় জরুরি সতর্কতা জারি সৌদি আরবের রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর দুটি বি`স্ফোরণের শব্দ শোনা গেছে যশোর-মাগুরা মহাসড়কে নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে খাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়া সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে আগুন

  • আপডেটের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৯ বার ভিউ

নিজস্ব প্রতিবেদক:

কুষ্টিয়া সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২০ ডিসেম্বর) আনুমানিক সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

পরে সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে আসেন জেলা প্রশাসক ইকবাল হোসেন। সকাল ১০টার দিকে সেখানে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে জরুরি বৈঠক করেন তিনি।

কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা জানান, ভবনের পেছন স্টোর রুমের জানালা দিয়ে আগুন দেওয়া হতে পারে।

নিরাপত্তারক্ষী রাজ্জাক বলেন, সকাল সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। আমি তখন দোতলায় ছিলাম। ধোঁয়া ও আগুনের গন্ধে নিচে নেমে আগুন দেখতে পাই। এ সময় স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।জেলা নির্বাচন অফিসের হিসাবরক্ষক মো. আসাদুজ্জামান জানান, যে কক্ষে আগুন দেওয়া হয়েছে, সেটা সদর উপজেলা নির্বাচন অফিসের স্টোর রুম। এখানে ভোটারদের সমস্ত তথ্য জমা রাখা হয়।

কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত জানানো হবে।

সিনিয়র জেলা নির্বাচন অফিসার মাহবুবুর রহমান বলেন, আগুনে কিছু নথিপত্র ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্টোর রুমের পেছনের জানালার পাশ থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে শর্টসার্কিট থেকে নাকি দুর্বৃত্তরা আগুন দিয়েছে, আপাতত সেটা বলা যাচ্ছে না।

তিনি আরও বলেন, ঘটনার খবর পেয়ে কুষ্টিয়া জেলা প্রশাসক ইকবাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকনুজ জামান এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com