1. imomhossain23@gmail.com : news24banglaonline :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
এলাকার প্রধান সড়ক যেন মরণফাঁদ: হিয়ারিংয়ে সংস্কারের জোর দাবি ক্ষুদ্র জনগোষ্ঠীর যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট কেশবপুরে প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলায় আহত ৩, বিতর্কিত কমিটি গঠন ঢাকা, বাগেরহাট, মোরেলগঞ্জ ও শরণখোলা রুটে বি এম লাইন পরিবহনে যাত্রী হয়রানি ও অতিরিক্ত সময়ক্ষেপনের অভিযোগ প্রবাসী স্বামীর টাকায় পড়াশোনা, সরকারি চাকরি পেয়েই তালাক চিরিরবন্দরে ২৫০ মিলি চোলাই মদসহ যুবকের কারাদণ্ড হঠাৎ সৌদি আরবের আট এলাকায় জরুরি সতর্কতা জারি সৌদি আরবের রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর দুটি বি`স্ফোরণের শব্দ শোনা গেছে যশোর-মাগুরা মহাসড়কে নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে খাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
সংবাদ শিরোনাম:

প্রধান জামাত/ জাতীয়/ ঈদ/গাহে, বায়তুল মোকা/ররমে ৫ জামাত…

  • আপডেটের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ২২২ বার ভিউ

পবিত্র ঈদুল ফিতরে দেশের প্রধান ঈদ জামাত ঈদের দিন সকাল সাড়ে আটটায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। পাশাপাশি বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৭টা থেকে পর্যায়ক্রমে পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

আজ বুধবার ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

ইসলামিক ফাউন্ডেশন জানায়, আসন্ন পবিত্র ঈদুল ফিতরে দেশের প্রধান ঈদ জামাত সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতীব মুফতি মুহাম্মদ আবদুল মালেক জাতীয় ঈদগাহে ইমামতির দায়িত্ব পালন করবেন। বিকল্প ইমাম হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী প্রস্তুত থাকবেন।

পাশাপাশি বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পবিত্র ঈদুল ফিতরের পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টা, এরপর পর্যায়ক্রমে সকাল ৮টা, সকাল ৯টা, সকাল ১০টা ও সকাল ১০টা ৪৫ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

প্রথম জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান, দ্বিতীয় জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী, তৃতীয় জামাতে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মো. জাকির হোসেন, চতুর্থ জামাতে ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী এবং পঞ্চম ও সর্বশেষ জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ ইমামতি করবেন।

এ সময় বিকল্প ইমাম হিসেবে প্রস্তুত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরীয়ান মাওলানা শহীদুল ইসলাম।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী শুক্রবার বা শনিবার বাংলাদেশে রোজার ঈদ হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com