1. imomhossain23@gmail.com : news24banglaonline :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
চিরিরবন্দরে ২৫০ মিলি চোলাই মদসহ যুবকের কারাদণ্ড হঠাৎ সৌদি আরবের আট এলাকায় জরুরি সতর্কতা জারি সৌদি আরবের রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর দুটি বি`স্ফোরণের শব্দ শোনা গেছে যশোর-মাগুরা মহাসড়কে নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে খাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। পূর্বাচলে ব্লক রেইড, মদ-অস্ত্রসহ আটক-৬ ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ পাভেল। প্রথম প্রেম মনে করার দিন আজ কালিয়াকৈরে ব্যবসায়ী আজিবর হত্যা মামলার আসামী সাগর গ্রেপ্তার আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল
সংবাদ শিরোনাম:

বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

  • আপডেটের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১৩৪ বার ভিউ

গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হাম উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ জনে। এর মধ্যে শেবাচিম হাসপাতালে মারা গেছে ৩১ জন।

সোমবার (২৫ মে) হাসপাতাল পরিচালকের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।

মৃত শিশুরা হলো বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর দাতপুর গ্রামের আল আমিনের ছেলে আলী আকবর (৫ মাস) এবং ভোলার দৌলতখান উপজেলার মধ্য জয় নগর বাংলাবাজার এলাকার ফয়জুদ্দিনের ছেলে আব্দুল আহাদ (৬ মাস)।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার ও সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ওই দুই শিশুর মৃত্যু হয়।

গত ২৪ ঘণ্টায় শেবাচিম হাসপাতালে আরও নতুন করে ৩৪ জন রোগী ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৪১ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে ১৫৭ জন রোগী।

বরিশাল জেনারেল হাসপাতালেও হাম উপসর্গ নিয়ে রোগীর চাপ বেড়েছে। বেড সংকটের কারণে অনেক রোগীকে হাসপাতালের মেঝে ও বারান্দায় চিকিৎসা নিতে দেখা গেছে। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে ভর্তি হয়েছেন ২২ জন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বিভাগজুড়ে হাম উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ হাজার ৬৫৩ জন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ লোকমান হাকিম বলেন, সরকারি হাসপাতালগুলো হাম আক্রান্ত রোগীদের চিকিৎসায় আন্তরিকভাবে কাজ করছে। চিকিৎসকদের পক্ষ থেকেও কোনো ধরনের ঘাটতি রাখা হচ্ছে না।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com