1. imomhossain23@gmail.com : news24banglaonline :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
নোটিশ :
প্রথম প্রেম মনে করার দিন আজ কালিয়াকৈরে ব্যবসায়ী আজিবর হত্যা মামলার আসামী সাগর গ্রেপ্তার আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ ‎ ‘ফ্যামিলি কার্ডের জন্য ঘুস’ চাওয়া সেই এনসিপি নেত্রী সাদিয়া আক্তারকে অব্যাহতি স্বামীর পছন্দের নারীকে নিজেই সতীন করে ঘরে তুললেন রুমা রংপুর টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে মোংলায় ৩৮১ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ ‎ রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ ‎ বেতাগীতে ভুয়া কাজী পরিচয়ে বিয়ে পড়ানোর অভিযোগ
সংবাদ শিরোনাম:

বিএনপিতে যোগ দিলেন জামায়াতের দুই শতাধিক নেতাকর্মী

  • আপডেটের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ বার ভিউ

লক্ষ্মীপুরের রামগতিতে জামায়াতে ইসলামীর দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রামগতি পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তাঁরা বিএনপিতে যোগ দেন।

এ সময় তাঁদের বরণ করে নেন রামগতি পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি সাহেদ আলী পটু।
স্থানীয় সূত্র জানায়, রামগতি পৌরসভার ১ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাসান উদ্দিন রাসেলের নেতৃত্বে ইউনিট সভাপতি মাস্টার আজিজুল হক চৌধুরী, মো. ইসমাইল, নুরুল আমিন, মো. বেলাল, আ. করিম, আবুল কালাম, হাফিজ উল্লাহ, ইউনুছ, মো. হোসেন, সেলামত মিয়া, ইউছুফ ও মো. জবিউল্লাহসহ প্রায় দুই শতাধিক জামায়াত নেতাকর্মী বিএনপিতে যোগ দেন।

যোগদানের বিষয়টি নিশ্চিত করে রামগতি পৌরসভার ১ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাসান উদ্দিন রাসেল বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম। বর্তমানে ওয়ার্ড সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছি।

আজ শনিবার জামায়াতের কর্মী, সদস্য ও সমর্থক মিলিয়ে প্রায় দুই শতাধিক নেতাকর্মী নিয়ে আমরা বিএনপিতে যোগ দিয়েছি। বাকি জীবন বিএনপির সঙ্গে থেকে জনগণের অধিকার আদায়ে কাজ করে যাব।’
রাত ৮টার দিকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন রামগতি পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সাহেদ আলী পটু। কালের কণ্ঠকে তিনি বলেন, ‘জাতীয়তাবাদী দল বিএনপির সুশৃঙ্খল নেতৃত্ব ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন-অগ্রযাত্রায় অনুপ্রাণিত হয়ে দুই শতাধিকের বেশি জামায়াতের নেতাকর্মী বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন।

বিএনপির পক্ষ থেকে তাঁদের সবাইকে স্বাগত জানিয়ে আমি বরণ করে নিয়েছি।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com