1. imomhossain23@gmail.com : news24banglaonline :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
চিরিরবন্দরে ২৫০ মিলি চোলাই মদসহ যুবকের কারাদণ্ড হঠাৎ সৌদি আরবের আট এলাকায় জরুরি সতর্কতা জারি সৌদি আরবের রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর দুটি বি`স্ফোরণের শব্দ শোনা গেছে যশোর-মাগুরা মহাসড়কে নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে খাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। পূর্বাচলে ব্লক রেইড, মদ-অস্ত্রসহ আটক-৬ ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ পাভেল। প্রথম প্রেম মনে করার দিন আজ কালিয়াকৈরে ব্যবসায়ী আজিবর হত্যা মামলার আসামী সাগর গ্রেপ্তার আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল
সংবাদ শিরোনাম:

লক্ষ্মীপুর রায়পুরে হোটেল দখলচেষ্টার মামলা: বিএনপির ৬ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা.

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ বার ভিউ

লক্ষ্মীপুরের রায়পুরে শাহী হোটেল দখলের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ছয় নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে রায়পুরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রেজাউল করিম এ আদেশ দেন।

আদালতের জারিকারক মো. মাসুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলাটি আমলে নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন বিচারক।

পরোয়ানাভুক্ত ব্যক্তিরা হলেন—রায়পুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফয়সল হোসেন ওরফে শাহরিয়ার ফয়সল, উপজেলা যুবদলের সদস্যসচিব হাবিবুর রহমান সুজন পাটওয়ারী, যুবদল নেতা বাপ্পি, মনির হোসেন বাবু, রাসেল এবং জেলা কৃষক দলের সদস্য জামাল হোসেন।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, গত ৩ জুলাই রায়পুর বাজারের ট্রাফিক মোড় এলাকায় শাহী হোটেল দখলের চেষ্টা এবং হোটেলের মালিক হাবিব উল্যাকে ভয়ভীতি দেখানোর অভিযোগ ওঠে অভিযুক্তদের বিরুদ্ধে।

এ ঘটনায় ৮ জুলাই হাবিব উল্যা বাদী হয়ে রায়পুর আদালতে মামলা করেন। মামলায় ফয়সলসহ ছয়জনের নাম উল্লেখ করা হয়।

আদালত সূত্র জানায়, পুলিশি প্রতিবেদন পাওয়ার পর সোমবার মামলাটি আমলে নিয়ে বাদী ও সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। পরে অভিযুক্ত ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com