1. imomhossain23@gmail.com : news24banglaonline :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
এলাকার প্রধান সড়ক যেন মরণফাঁদ: হিয়ারিংয়ে সংস্কারের জোর দাবি ক্ষুদ্র জনগোষ্ঠীর যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট কেশবপুরে প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলায় আহত ৩, বিতর্কিত কমিটি গঠন ঢাকা, বাগেরহাট, মোরেলগঞ্জ ও শরণখোলা রুটে বি এম লাইন পরিবহনে যাত্রী হয়রানি ও অতিরিক্ত সময়ক্ষেপনের অভিযোগ প্রবাসী স্বামীর টাকায় পড়াশোনা, সরকারি চাকরি পেয়েই তালাক চিরিরবন্দরে ২৫০ মিলি চোলাই মদসহ যুবকের কারাদণ্ড হঠাৎ সৌদি আরবের আট এলাকায় জরুরি সতর্কতা জারি সৌদি আরবের রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর দুটি বি`স্ফোরণের শব্দ শোনা গেছে যশোর-মাগুরা মহাসড়কে নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে খাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
সংবাদ শিরোনাম:

পাক্ষিক হাতিয়া কণ্ঠের প্রতিনিধিদের দিনব্যাপী কর্মশালা সম্পন্ন

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ১৯০ বার ভিউ

স্টাফ রিপোর্টার :সাইফুল ইসলাম তুহিন

নোয়াখালীর হাতিয়া উপজেলায় সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রথম নিবন্ধিত পত্রিকা পাক্ষিক হাতিয়া কণ্ঠ-এর উদ্যোগে এক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) উপজেলা মিলনায়তনে আয়োজিত এই কর্মশালায় অংশ নেন উপজেলার বিভিন্ন পর্যায়ে কর্মরত পত্রিকাটির সংবাদদাতা ও প্রতিনিধিরা।

কর্মশালায় সভাপতিত্ব করেন পত্রিকাটির নির্বাহী সম্পাদক ইফতেখার হোসেন তুহিন। প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বৈশাখী টেলিভিশনের স্টাফ রিপোর্টার সাইফুল মাসুম। তিনি মাঠপর্যায়ের সাংবাদিকতায় তথ্য সংগ্রহ, সংবাদ যাচাই-বাছাই, প্রতিবেদন লেখার কৌশল ও পেশাগত নৈতিকতা নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আমির হামজা, দৈনিক কালবেলার হাতিয়া প্রতিনিধি জিল্লুর রহমান রাসেল, ঢাকা মেইলের প্রতিনিধি ছায়েদ আহমেদ এবং ঢাকাস্থ হাতিয়া সাংবাদিক ফোরামের অর্থ সম্পাদক দিনাজ উদ্দিন। বক্তারা বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর সে জন্য প্রয়োজন নিয়মিত প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন।

দিনব্যাপী এ কর্মশালায় অংশগ্রহণকারীরা সংবাদ লেখার ব্যবহারিক দিক, শিরোনাম নির্বাচন, অনুসন্ধানী প্রতিবেদন তৈরির কৌশলসহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ লাভ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা এমন আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

আয়োজকরা জানান, স্থানীয় সাংবাদিকদের আরও দক্ষ ও পেশাদার করে গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের কর্মশালা নিয়মিত আয়োজন করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com