1. imomhossain23@gmail.com : news24banglaonline :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
নোটিশ :
ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের আলাদা বৈঠক হচ্ছে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: পাটওয়ারী বিশ্ব গন্ডার দিবস আজ মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক কমলনগরে ৫ বছরের শিশুর মৃত্যু ঘিরে রহস্য: পরিকল্পিত হত্যার অভিযোগ বাবার, মায়ের পরিবারের দাবি পানিতে ডুবে মৃত্যু দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতাও বিস্ফোরক মামলার আসামি একাদশে ভর্তির ২য় ধাপে আবেদনের তারিখ ঘোষণা সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ ঘটনায় গ্রেফতার একজন বাস ভাড়া প্রতি কিলোমিটারে ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব নেশার টাকার জন্য সন্তানকে বিক্রি, বাবাসহ গ্রেপ্তার ৪
সংবাদ শিরোনাম:

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামে শুরু ৫৫তম জশনে জুলুস

  • আপডেটের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ২৮ বার ভিউ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামে শুরু হয়েছে ৫৫তম জশনে জুলুস।

আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে নগরের ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা সংলগ্ন আলমগীর খানকাহ-এ কাদেরিয়া সৈয়দিয়া তৈয়বিয়া থেকে জুলুসটি শুরু হয়।

দরবারে আলিয়া কাদেরিয়া সিরিকোটের সাজ্জাদনশীন পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহর নেতৃত্বে জশনে জুলুসে অংশ নিয়েছেন চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো মানুষ। জুলুস শুরুর পর ‘এয়া নবী সালাম আলাইকা’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে নগরের রাজপথ।

জুলুসে আল্লামা সাবির শাহর সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন সৈয়দ মুহাম্মদ কাশেম শাহ ও সৈয়দ মুহাম্মদ আকিব শাহ।

জুলুসটি ষোলশহর থেকে মুরাদপুর, ষোলশহর দুই নম্বর গেট, জিইসি মোড়, ওয়াসা, লালখানবাজার হয়ে টাইগারপাসের দিকে এগিয়ে যাচ্ছে। পরে একই পথে ফিরে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা সংলগ্ন জুলুস ময়দানে জমায়েত হওয়ার কথা রয়েছে।

সেখানে জোহরের নামাজের পর দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com